Header Ads

Header ADS

জান্নাত কি?

(জান্নাহ) এক বচন, বহু বচনে (জান্নাত)। জান্নাত অর্থ ঘনো সন্নিবেশিত বাগান, বাগ-বাগিচা। আরবীতে বাগানকে (রওজাতুন) এবং (হাদীকাতুন) ও বলা হয়। কিন্তু জান্নাত শব্দটি আল্লাহ রাব্বুল আলামীনের নিজেস্ব একটি পরিভাষা। পারিভাষিক অর্থে জান্নাত বলতে এমন স্থানকে বুঝায়, যা আল্লাহ রাব্বুল আলামীন তাঁর অনুগত বান্দাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। যা দিগন্ত বিস্তৃত নানা রকম ফুলে ফলে সুশোভিত সুরম্য অট্রালিকা সম্বলিত মনোমগ্ধকর বাগান, যার পাশ দিয়ে প্রবাহমান বিভিন্ন ধরনের নদী নালা ও ঝর্ণাধারা। যেখানে চির বসন্ত বিরাজমান।
আমরা জান্নাতকে বেহেশত ও বলে থাকি, বেহেশত ফার্সী শব্দ।

No comments

Powered by Blogger.