Header Ads

Header ADS

জান্নাতী লোকের পারিবারিক জীবন

জান্নাতে কোন ব্যক্তি একাকি থাকবেনা। প্রত্যেকের দু'জন করে স্ত্রী থাকবে, আর দু'জন স্ত্রী আদম সন্তানদের মধ্যে থেকে হবে। (ইবনে কাসীর)
পৃথীবির এই মহিলাদেরকে জান্নাতে প্রবেশ করানোর পুর্বে আল্লাহ তাদেরকে পুনরায় নতুন করে সৃষ্টি করবেন। আর তখন তাদেরকে ঐ সৌন্দর্য প্রদান করবেন যা জান্নাতে বিদ্যমান হুরদেরকে দেয়া হয়েছে।  এ নারীদেরকে নতুন করে সৃষ্টি করার পর তাদেরকে কোন জ্বিন ও ইনসান স্পর্শও করেনি। তারা তাদের স্বামীদের সমবয়সী, লাজুক, পর্দানশীল ও অত্যন্ত স্বামী ভক্ত হবে। জান্নাতীরা তাদের সুযোগ মতো স্বীয় স্ত্রীগণের সাথে ঘন শীতল ছায়ায় প্রবহমান নদীর তীরে সোনা-চান্দি ও মুক্তার নির্মিত আসনসমূহে বসে আন্দময় গল্পে মেতে উঠবে। খানাপিনার জন্য মহিলাদের কষ্ট করতে হবেনা। বরং তারা যা কিছু চাইবে মুক্তার ন্যায় সুন্দর ও বুদ্ধিমান খাদেম তা তাদের সামনে সাথে সাথে উপস্থিত করবে। একই খান্দানের নিকট আত্মীয়গণ যেমন: পিতা-মাতা, দাদা-দাদী, নানা-নানী, ছেলে-মেয়ে, নাতী-নাতনী ইত্যাদি যদি জান্নাতের স্তরের দিক থেকে একে অপর থেকে দূরবর্তীতে থাকে তবে আল্লাহ স্বীয় অনুগ্রহে তাদেরকে পরষ্পরের নিকটবর্তী করে দিবেন। সুবাহানাল্লাহী ওয়া বিহামদিহী সুবহানাল্লাহিল আযীম।)

No comments

Powered by Blogger.