Header Ads

Header ADS

জান্নাতে অসীম সুখ-সম্ভার কোনদিন শেষ হবেনা

পৃথিবীতে যদিও কোন সম্পূর্ণ ব্যক্তি সুখ সম্ভোগ লাভ করতে পারেনা যতটুকু পায় তার মধ্যে প্রতিটি মুহুর্ত ভীত সন্ত্রস্ত থাকে চোর-ডাকাত, প্রতারক এবং মৃত্যুর ভয়ে। কিন্তু জান্নাতের নিয়ামত এবং সুখ ভোগ কোন দিনই কমতি বা শেষ হবে না। আল্লাহ বলেনঃ

"তাদের জন্য কাঁটাবৃক্ষসূমহ, থরে থরে সাজানো কলা, বিষ্তৃর্ণ অঞ্চালব্যাপী ছায়া, সর্বদা প্রবাহমান পানি, আর খুব প্রচুর পরিমাণ ফল থাকবে। যা কোন দিন শেষ হবে না এবং ভোগ করতে কোন বাধা বিপত্তি ও থাকবেনা। -(সূরা ওয়াকিয়াঃ ২৮-৩৩)

অন্যত্রে বলা হয়েছেঃ
"চিরস্থায়ী জান্নাতসূমহ যার দ্বারগুলো তাদের জন্য উন্মুক্ত হয়ে থাকবে। সেখানে তারা ঠেস দিয়ে বসবে এবং প্রচুর ফল ও পানীয় চেয়ে পাঠাবে। আর তাদের নিকট লজ্জাবনত সমবয়স্কা স্ত্রা থাকবে। এ জিনিসগুলো এমন যা হিসেবের দিন দান করার জন্য তোমাদের নিকট ওয়াদা করা হয়েছে। এটা আমাদের দেয়া রিযিক, কোন দিন শেষ হয়ে যাবেনা। -(সূরা সাদঃ ৫০-৫৪)


No comments

Powered by Blogger.