Header Ads

Header ADS

জান্নাত কত প্রকার ও কি কি? এবং জান্নাতের প্রশস্ততা


জান্নাত আট প্রকার এবং আট প্রকার জান্নাতের কথাই আল-কুরআন ও সহীহ হাদীসে উল্লেখ করা হয়েছে। প্রকার গুলো হচ্ছঃ
১। জান্নাতুল ফিরদাউস।
২। জান্নাতুল নায়ীম।
৩। জান্নাতুল মা'ওয়া।
৪। জান্নাতুল আদন।
৫। জান্নাতুল দারূস সালাম।
৬। জান্নাতুল দারুল খুলদ।
৭। জান্নাতুল দারুল মাকাম।
৮। জান্নাতুল ইল্লিয়্যুন।

জান্নাতের প্রশস্ততা
মহান আল্লাহ বলেনঃ "তোমরা একে অপরের সাথে সৎকাজে প্রতিযোগীতামূলক অগ্রসর হও। তোমরা প্রভুর ক্ষমা এবং জান্নাতের দিকে, যার বিশালতা ও বিস্তৃতি আকাশ ও পৃথিবীর ন্যায়। (সূরা হাদীদঃ ২১)

হাদীসে আছে আল্লাহ যাকে সবচেয়ে ছোট জান্নাত দিবেন তাকেও পৃথিবীর মত দশ পৃথিবীর সমান জান্নাত দিবেন। মহান আল্লাহ বলেনঃ

"সেখানে (জান্নাতে) যে দিকে তোমরা তাকাবে শুধু নিয়ামত আর নিয়ামত এবং একটি বিরাট সম্রাজ্যের সাজ সরঞ্জাম দেখতে পাবে।" (সূরা দাহরঃ ২০)

নবী কারীম (সাঃ) বলেছেনঃ "জান্নাতে একশতটি স্তর আছে। সাড়া পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে তার কোন একটিতে আশ্রয় নেয়, তবে তা তাদের জন্য যথেষ্ট হবে।" (তিরমিযি)

অন্য হাদিসে আছে- "প্রতি স্তরের মধ্যে ব্যবধান  একশত বৎসরের অতিক্রান্ত দূরত্বের সমান।" (তিরমিযি)

No comments

Powered by Blogger.