Header Ads

Header ADS

জান্নাতী লোকের শারীরিক গুনাগুন

জান্নাতীর চেহারা আলোকময় হবে, চক্ষুদ্বয় লাজুক হবে, মাথার চুল ব্যতিত শরীরের আর কোথাও কোন চুল থাকবেনা। এমন কি দাড়ি-গোঁফও থাকবেনা, বয়স ৩০-৩৩ বছরের মাঝামাঝি হবে, উচ্চতা মোটামুটি ৯ ফিটের মতো হবে। জান্নাতবাসী সর্বপ্রকার নাপাকী থেকে পবিত্র থাকবে। এমনকি থুথু এবং নাকের পানিও আসবেনা। ঘাম হবে কিন্তু তা মেশক আম্বরের ন্যায় সুঘ্রাণযুক্ত থাকবে। জান্নাতবাসীগন সর্বদায় আরাম-আয়েশ ও হাসি-খুশি থাকবে। কারো কোন চিন্তা, ব্যথা, বিরক্ত ও ক্লান্তিবোধ থাকবেনা। জান্নাতবাসীগন সর্বদা সুস্থ থাকবে। তারা কখনো অসুস্থ, বৃদ্ধ ও তাদের মৃত্যু হবেনা। জান্নাতী মহিলাদের যে গুনাবলির কথা কোরআনে বারবার এসেছে তা হল এই যে, জান্নাতের রমণী লজ্জাশীল হবে, দৃষ্টি নিম্মমুখী থাকবে। সুন্দর্যে তারা মুক্তা ও প্রবালকেও হার মানায়।

নবী (সাঃ) বলেন, জান্নাতী রমণীগন যদি ক্ষণিকের জন্যও পৃথিবীতে দৃষ্টিপাত করে তাহলে পূর্ব পশ্চিমের মাঝে যা কিছু আছে সব কিছুকে আলোকময় করে তুলবে এবং পূর্ব পশ্চিমের মাঝে যত খালি জায়গা আছে তা সুগন্ধিময় করে তুলবে। (বুখারী)


No comments

Powered by Blogger.