Header Ads

Header ADS

জান্নাতে যা পেতে ইচ্ছে করবে তাই পাবে

পৃথিবীর কোন কিছু পেতে হলে বা ভোগ চাইলে সে জিনিসের জন্য চেষ্টা শ্রম ও কোন কোন ক্ষত্রে টাকা বা সম্পদের প্রয়োজন হয়। কিন্তু জান্নাতে ইচ্ছে হওয়া মাত্রই সে জিনিস তার সামনে উপস্থিত থাকবে। এব্যাপারে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেনঃ

"সেখানে (জান্নাতে) তোমরা যা কিছু চাও পাবে এবং ইচ্ছে করবে সাথে সাথে তাই হবে। এটা হচ্ছে ক্ষমাশীল ও দয়াবান আল্লাহর তরফ হতে মেহমানদারী।" -(সূরা হা-মীম আস সিজদাঃ ৩০-৩১)

একবার এক সাহাবী আরজ করলেনঃ ইয়া রাসূলুল্লাহ! জান্নাতে কি ঘোড়াও পাওয়া যাবেতখন রাসূলুল্লাহ (সাঃ) বললেনঃ "আল্লাহ তা'আলা যতি তোমাকে জান্নাতেই প্রবেশ করান তবে সেখানে লাল ইয়াকুত পাথরের ঘোড়াও যদি তুমি আরোহন করতে চাও যা তোমার ইচ্ছেনুযায়ী জান্নাতে ভ্রমন করবে তবে তাও তোমাকে দেয়া হবে।" (এটি একটি দীর্ঘ হাদীস। এ হাদীসে আরো বলা হয়েছে)

"আল্লাহ যদি তোমাকে জান্নাতবাসী করেন, তবে তুমি যা চাইবে তাই পাবে। যে সমম্ত বস্তু দেখে তোমার মন খুশী হয়ে যাবে এবং চোখ জুড়িয়ে যাবে তার সমস্থ তোমাকে দেয়া হবে। -(মিশকাত)

অন্যত্র বলা হয়েছে, "এবং আমি জান্নাতবাসীদেরকে তাদের ইচ্ছে অনুযায়ী ফল ও গোশত প্রদান করতে থাকবো।" -(সূরা তুরঃ ২২)

এ দান স্থান ও কালের সাথে সীমাবদ্ধ হবেনা, নিয়মিতভাবে চিরদিন প্রধান করা হবে। যেমন আল্লাহ বলেনঃ

"এবং সেখানে তাদেরকে (নিয়মিতভাবে) সকাল সন্ধা খাদ্য পরিবেশন করা হবে।" -(সূরা মারইয়ামঃ ৬২)

No comments

Powered by Blogger.