জান্নাতে কোন দুঃখ কষ্ট থাকবেনা
পৃথিবীতে মানুষ যত বিত্তশালী হোক এবং যত সুখ-শান্তি ভোগ করুকনা কেনো তবুও তার কোন না কোন দুঃখ বা অশান্তি থাকেই কোন মানুষই সম্পুর্ণ সুখী হওয়া সমব্ভব নয়। কিন্তুু জান্নাতে কোন দুঃখই থাকবেনা, এমন কি পৃথিবীতে মাল্টি বিলিয়ন ডলারের অধিকারী হয়েও আরো বেশী পাওয়ার জন্য এবং ভোগ করার জন্য দুঃখের শেষ থাকেনা। পক্ষান্তরে জান্নাতীগণ যাকে সবচেয়ে ছোট জান্নাত দেওয়া হবে তারও কোন অনুতাপ বা দুঃখ থাকবেনা। আল্লাহ নিজেই এব্যাপারে সাক্ষ্য দিচ্ছেনঃ
"তারা সেখানে কোন দুঃখ কষ্টের সম্মুখীন হবেনা এবং কোন দিন তাদেরকে সেখান থেকে বের করে দেয়া হবেনা।" -(সূরা হিজরঃ ৪৮)
"(জান্নাতীগণ বলবে) আমাদরকে নিজের অনুগ্রহে চিরন্তনী আবাস্থল দান করেছেন এবং আমাদের কোন দুঃখ এবং ক্লান্তি নেই। -(সূরা ফাতিরঃ ৩৫)
নবী কারীম (সাঃ) বলেনঃ "যারা জান্নাতে যাবে তারা সর্বদা স্বচ্ছল অবস্থায় থাকবে, দরিদ্র ও অনাহারে কষ্ট পাবেনা। তাদের পোশাক পুরাতন হবেনা এবং তাদের যৌবন ও কোনদিন শেষ হবে না।" -(মুসলিম)
No comments